সিপ্লাস ডেস্ক: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) আর নেই। জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর মগবাজারে নিজ বাসায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি…রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন।
সর্বশেষ রাজধানীর বারডেম হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। সঙ্কটাপন্ন অবস্থায় ভোররাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রফেসর মাসুদা রশীদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আরো পড়তে পারেন:
- ২০২৩ সাল থেকে জেএসসি ও পিইসি পরীক্ষা থাকবে না- শিক্ষামন্ত্রী
- আমিরাতের ভিজিট ভিসা চালু, অনেকের মনে এখন দুবাই ওয়ালা হওয়ার স্বপ্ন
- প্রধানমন্ত্রীর কাছে গেলেন সাকিব আল হাসান
- “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সাজাতে হবে দেশীয় শিক্ষার রূপরেখা”
- সোমবার থেকে খুলেছে চট্টগ্রামের মেডিক্যাল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট
- চট্টগ্রামে একদিনে করোনায় মৃত্যু ৬ জনের

