সিপ্লাস প্রতিবেদক: বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে সংসারের ছোট খাট বিষয় নিয়ে কলহের জেরে স্ত্রীকে ধামা দা দিয়ে কুপিয়ে জখম করার অপরাধে আবদুল জব্বার প্রকাশ জসিম উদ্দীন নামে এক ব্যাক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার(৭জুলাই) বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার আদালত সেরেস্তা।
আবদুল জব্বার প্রকাশ জসীম উদ্দিন বাঁশখালী থানাধীন গণ্ডামারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ঘোনা এলাকার মোক্তার আহমদের ছেলে বলে জানা গেছে। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন।
ঘটনাটি মঙ্গলবার (৬ জুলাই) বিকাল ৫ টার দিকে শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ঘটে।
আদালত সূত্রে জানা যায়, আবদুল জব্বার প্রকাশ জসীম স্ত্রী-পুত্র নিয়ে শীলকূপের মাইজ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। ঘটনা দিন আগে থেকে লেগে থাকা পারিবারিক কলহের জেরে জসীম উদ্দিন তার স্ত্রী ইয়াসমিন আক্তারকে ধামা দা দিয়ে হাত-পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন। পরে জসিম ঐ ধামা দা সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আত্মসমর্পণ করেন এবং স্ত্রীকে কোপানোর বিষয়টি ইউএনওকে জানান।
ইউএনও ঐ জসীমকে দ্রুত বাঁশখালী থানায় পুলিশের কাছে সোপর্দ করেন। এই ঘটনায় জসীমের ছেলে বাদী হয়ে একটি মামলা দায়ের করলে থানা পুলিশ তাকে আদালতে পাঠান। অন্য দিকে ছেলে আমান উল্লাহ সহ অন্যরা ইয়াসমিন আক্তারকে রক্তাক্ত অবস্থায় দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত ডা. তানভীর চৌধুরীর তার শারিরীক অবস্থা অবনতি দেখে তাকে উন্নত চিকিসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে।
বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিশ্চিত করেন তার ছেলে আমান উল্লাহ্।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, জসিমকে থানায় সোপর্দ করা হলে, মামলা না হওয়া পর্যন্ত থানা হেফাজতে রাখি। পরবর্তীতে ওই ঘটনায় তার ছেলে আমান উল্লাহ করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়।








