চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুসরী স্মৃতি সংসদ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ- সমাজসেবা সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ফরহাদুল ইসলাম চৌধুরী রিনটুর ব্যক্তিগত সহযোগিতায় এবং লায়ন্স ক্লাবে ব্যবস্হপনায় পাঁচজন নারী- পুরুষের চোখের অপারেশন করা হয়।
শনিবার (২৩ নভেম্বর) নগরীর জাকির হেসেন রোড়স্হ লায়ন্স চক্ষু হাসপাতালে তাদের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।
দীর্ঘদিন এই পাঁচ নারী -পুরুষ চোখের যন্ত্রনায় কষ্ট পাচ্ছে তাই তরুন সংগঠক ফরহাদুল ইসলাম চৌধুরী রিনটু উদ্যোগী হয়ে প্রথম পর্যায়ে পাঁচজনকে চোখের চিকিৎসা করানোর ব্যবস্হা করেন।
তিনি জানান, জামালখাঁন ওয়ার্ডের কেউ টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে না পারলে ক্রমান্বয়ে তাদের চিকিৎসা ব্যবস্হা করা হবে। এর আগেও মরহুম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে জামাল খাঁন ওয়ার্ডে চিকিৎসা ক্যাম্পসহ সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়।

