সিপ্লাস প্রতিবেদক: নগরীর জামালখানে যাত্রী ছাউনির নিচ থেকে ৪৬ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
চকবাজার থানার এ এস আই মো. সবুজ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি।

