সিপ্লাস ডেস্ক: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(৬ সেপ্টেম্বর) বিকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। সেখানে তারা গোপন বৈঠক করছিলেন।
গ্রেফতারকৃত অন্যরা হলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত। অন্য তিনজন জামায়াতের অফিসের কর্মচারী বলে জানা গেছে।
ঢাকা মহানগর ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, “জামায়াতের সেক্রেটারি গোলাম পারওয়ারসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল রয়েছে।”
তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে জামায়াত আমির শফিকুর এক বিবৃতিতে বলেন, পরওয়ার, রফিকুল ও আযাদসহ ৭ নেতা এবং তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শফিউর অবিলম্বে ১০ জনকে মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

