আদালত প্রতিবেদক: জামিন ও সকল প্রকার অন্তর্বর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে সুপ্রিমকোর্ট ।
শনিবার (২৮ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত সুপ্রিম কোর্টের বিচার শাখা থেকে জারীকত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতে জামিন এবং সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা আবারও বেড়েছে। এর ফলে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত জামিন এবং সব অন্তর্বর্তীকালীন আদেশ কার্যকর থাকবে।
এতে আরো বলা হয়, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে সেসব মামলার জামিন এবং সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশগুলোর কার্যকারিতা গত ২৬ জুলাইয়ের বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে মর্মে গণ্য হবে।
এর আগে গত ৪ এপ্রিল, ১৮ এপ্রিল, ২ মে, ৩০ মে ও ২৭ জুন ও ২৬ জুলাই আলাদা বিজ্ঞপ্তিতে জামিন এবং সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা বাড়ানো হয়েছিল।

