Site icon CPLUSBD.COM

জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং ও স্বামী হর্ষ!

সিপ্লাস ডেস্ক: মাদক মামলায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh) এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiyaa)। সোমবার মুম্বইয়ের NDPS আদালত দু’জনের জামিন মঞ্জুর করল।

শোনা গিয়েছে, ভারতী এবং হর্ষের কাছ থেকে খুব কম পরিমাণ অর্থাৎ মাত্র  ৮৬.৫  গ্রাম মতো গাঁজা উদ্ধার হয়েছে। সেই কারণেই ১৫ হাজার টাকা বন্ডের বিনিময়ের দু’জনের জামিন মঞ্জুর করা হল।

আপাতত আগামী কয়েকদিন অবশ্য বাড়ির নিকটস্থ থানায় গিয়ে নিয়মিত হাজিরা দিতে হবে কমেডিয়ান ও তাঁর স্বামীকে।