Site icon CPLUSBD.COM

জার্মানে গেলেন রাষ্ট্রপতি

ctg news

ফাইল ছবি

সিপ্লাস ডেস্ক: ১২ দিনের সফরে চিকিৎসার জন্য জার্মানে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসা করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য দিয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি বার্লিনের উদ্দেশে ঢাকা ছাড়েন। রাষ্ট্রপতির এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাশিদা খানম।

প্রেস সচিব বলেন, লন্ডনের মোরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে। রাষ্ট্র প্রধান ২২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।