নিউজটি শেয়ার করুন

জাসদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

জাসদের পুনর্নির্বাচিত সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি জাসদের ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইনু সভাপতি ও শিরীন পুনর্নির্বাচিত হন।

সভাপতি ও সাধারণ সম্পাদক ১৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটির বাকি পদগুলো, ২১ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটি এবং ৫১ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর সদস্যদের নাম প্রস্তাব করলে তা কাউন্সিলে সর্বসম্মতভাবে অনুমোদন হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।