নিউজটি শেয়ার করুন

জিইসি এলাকায় প্রকাশ্য অস্ত্রবাজী!

নগরীর পাঁচলাইশ থানাধীন জিইসি এলাকায় প্রকাশ্য অস্ত্র হাতে গুলি করার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি গ্রুপের অভ্যন্তরীণ দুই গ্রুপের মারামারিতে বড় ভাই হিসেবে আসা এক যুবক তিন রাউন্ড গুলি করেছে।

সিপ্লাসের হাতে ঘটনার সময় পিস্তল হাতে থাকা সেই যুবকের ছবি এসেছে। সেই ছবি সম্পর্কে খোঁজ নিয়ে পিস্তল হাতে থাকা যুবকের নাম আহমেদ বাপ্পি বলে জানা গেছে৷

সূত্রটি জানিয়েছে, অস্ত্র হাতে থাকা বাপ্পি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সে এমইএস কলেজ ভিত্তিক একটি গ্রুপের সক্রিয় কর্মী।

এই বিষয়ে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই সংক্রান্ত সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।

ছবিতে থাকা যুবক বাপ্পির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে নিজেকে বাপ্পি বলে পরিচয় দিলেও প্রতিবেদক অস্ত্রের বিষয়ে প্রশ্ন করলে বাপ্পি রং নাম্বার বলে ফোনের সংযোগ কেটে দেয়৷

বিস্তারিত আসছে…..