নিউজটি শেয়ার করুন

জিইসি মোড়ে গাড়িতে হঠাৎ আগুন!

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে একটি প্রাইভেট কারে হঠাৎ আগুন ধরে যায়। তবে এতে গাড়ির একাংশ পুড়ে গেলেও কোন হতাহত হয়নি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়িতে এই আগুন ধরার গঠনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেট কারটি চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যায়। স্টার্ট না হওয়ায় বার বার চেষ্টা করা হয়। এক পর্যায়ে প্রথমে ধোয়া তারপর আগুন লেগে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ পরিচালক জসিম উদ্দিন।