নিউজটি শেয়ার করুন

জিকে শামীমের সাত দেহরক্ষী জামিন পাননি

news in chittagong

গত ২০ সেপ্টেম্বর ঢাকার গুলশানের নিকেতনের কার্যালয় থেকে শামীমের সঙ্গে তার সাত দেহরক্ষীকেও গ্রেপ্তার করেছিল র‌্যাব।

দেহরক্ষীরা হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আমিনুল ইসলাম।

ওই কার্যালয় থেকে অস্ত্র ও কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় অস্ত্র ও মাদক আইনে যে দুটি মামলা করা হয়েছিল, তাতে জিকে শামীমের পাশাপাশি সাত দেহরক্ষীকেও আসামি করা হয়। মাদকের মামলাটি হয় শুধু শামীমের বিরুদ্ধে।

রোববার জামিন শুনানির নির্ধারিত দিনে মহানগর হাকিম আতিকুর রহমান শুনানি নিয়ে তাদের জামিন আবেদন নাকচ করেন।

আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই শেখ রকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সাত দেহরক্ষীর আইনজীবী আব্দুর রহমান হাওলাদার বলেন, যে অস্ত্রগুলোর জন্য তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তার সবই তাদের নিজেদের বৈধ অস্ত্র। এই মর্মে জামিনের আবেদন করা হয়েছিল।