চলতি অর্থবছরের জন্য সরকার মোট দেশজ উৎপাদননে (জিডিপি) প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ হারে প্রাক্কলন করলেও তা অর্জিত হবে বলে এখনও মনে করছে না এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।
সরকারি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থাটি যে পূর্বাভাস দিয়েছে, তাতে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশেই সীমাবদ্ধ থাকছে।
এশিয়ার অর্থনীতি নিয়ে বুধবার প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ের আবাসিক কার্যালয়ে প্রতিবেদন তুলে ধরে এডিবিরি জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সুন চ্যান হং বলেন, শিল্প, কৃষি ও প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও জিডিপির প্রবৃদ্ধি আট শতাংশের বেশি হবে না।
এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন পারকাশ এসময় উপস্থিত ছিলেন।

