নিউজটি শেয়ার করুন

“জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট মানবসেবায় আলোকোজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছে”

মানুষের মানবিক ও মৌলিক অধিকার চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চয়তার লক্ষ্যে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ পরিচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প’-এর ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় নগর ও গ্রামে ৭টি দাতব্য চিকিৎসালয় স্থাপনের মাধ্যমে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এ কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসাবে রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাটে প্রতিষ্ঠিত ‘সৈয়দ ছালেকুর রহমান শাহ্ (রঃ) দাতব্য চিকিৎসালয়’ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিকাল তিনটায় কেন্দ্রটির নামকরণ উদ্বোধন ও সরেজমিনে পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর সিনিয়র সহকারি সচিব শাহরিয়ার মাহমুদ আদনান। এ সময় তিনি বলেন, ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় নগর ও গ্রামে দাতব্য চিকিৎসালয় স্থাপন, শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, দক্ষ মানব সম্পদ উন্নয়নে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বৈষম্য দূরীকরণে দক্ষ জনশক্তি, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দুরীকরণ এবং সামাজিক নিরাপত্তামুলক মানবিক সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে মানবসেবায় আলোকোজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সহ-সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের , লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, ইউপি সদস্য মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ জামাল উদ্দিন, জসিম উদ্দিন তালুকদার, শাহাজাদা খাজা নিজামউদ্দিন ছালেকী, সাংগঠনিক সমম্বয়ক মনজুরুল ইসলাম চৌধুরী, শহিদুল আলম, মোহাম্মদ হারুন চৌধুরী, মাওলানা আবু আহম্মদ, মোহাম্মদ হোসাইন, মীর জোবাইদুল ইসলাম প্রমুখ। পরিদর্শন শেষে স্বনির্ভরতা অর্জনে একজনকে ভ্যান গাড়ি ও একজন নারীকে হাঁস-মুরগীর খামার গড়ে তুলতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ক্যাপশানঃ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর সিনিয়র সহকারি সচিব শাহরিয়ার মাহমুদ আদনান।