Site icon CPLUSBD.COM

জি কে শামীমকে দিয়াজ হত্যামামলার আসামি করতে আবেদন

গ্রেপ্তার বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যাকাণ্ডের মামলার আসামি করতে আদালতে আবেদন হয়েছে।দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমের আদালতে এ আবেদন করেন।

চার বছর আগে ক্যাম্পাসের নিজের ঘরে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধারের পর তার পরিবার দাবি করেছিল, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তা ঘটানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের নানা উন্নয়ন কাজ পাওয়া নিয়ে।