নিউজটি শেয়ার করুন

৬৪ জীবিত ব্যক্তিকে মৃত সার্টিফিকেট চেয়ারম্যানের, এলাকাবাসী ধরলেন মসজিদের ভিতর! কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

৬৪ জীবিত ব্যক্তিকে মৃত সার্টিফিকেট চেয়ারম্যানের

মোহাম্মদ ইলিয়াছ আরমান, চকরিয়া: একজন দুজন নই। প্রায় ৬৪ জন জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে মৃত্যু সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠেছে চকরিয়ার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিমের বিরুদ্ধে। শুক্রবার মসজিদের ভিতর জীবিত ব্যক্তিরাই চেয়ারম্যানকে মুসল্লিদের সম্মুখে প্রশ্নবানে জর্জরিত করেন। এ সময় চেয়ারম্যানকে নতমস্তকে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে দেখা গেছে। ( ভিডিও সংযুক্ত)।

মূলত চকরিয়ার সুরাজপুরর ভিলিজার পাড়া এলাকার একটি এতিম খানার প্রায় কোটি টাকা আত্মসাৎ করার জন্য এই মৃত্যু সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বলে অভিযোগ তুলেছে এলাকাবাসীরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, ২০১৩ সাল থেকে এই পর্যন্ত সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় কোটি টাকার অনুদান আত্মসাৎ করেছে চেয়ারম্যান আজিমুল হক আজিমসহ তার সহযোগিরা।

৬৪ জীবিত ব্যক্তিকে মৃত সার্টিফিকেট চেয়ারম্যানের

এ ব্যাপারে চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত বরাবরে একই এলাকার মৃত রব্বত আলীর ছেলে নুরুল কাদের বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। যে মামলার তদন্ত ইতোমধ্যে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দেয় আদালত। মামলাটিতে আজিম চেয়ারম্যান ছাড়াও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম কাজল এবং এতিম খানার সুপার মাওলানা আহসান হাবিব পারভেজকেও আসামী করা হয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান আজিমুল হক আজিমের সাথে মোটোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং তার স্বাক্ষর জাল করে এই কুৎসা রটনা করা হচ্ছে বলে জানায় চেয়ারম্যান আজিম।

এ ব্যাপারে আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) জুমার নামাজে চেয়ারম্যান আজিম ব্যাখ্যা দেয়ার চেষ্টা করলে এলাকাবাসী তা বয়কট করেন। উল্টো তাকে নানা প্রশ্নবানে জর্জরিত করেন।

অন্যদিকে জীবিত ব্যক্তির নামে মৃত্যু সনদ ইস্যূ এবং কোটি টাকা আত্মসাৎ করায় মানব বন্ধন করে সুরাজপুর ইউনিয়নের ভিলিজার পাড়ার মানুষ। সেপ্টেম্বরের ১০ তারিখ শুক্রবার জুমার নামাজর পর ভিলিজার পাড়া ইসলামিয়া এতিম খানা এবং জামে মসজিদের সামনে এই মানব বন্ধন করে বিক্ষুদ্ধ এলাকাবাসীরা।

দেখুন ভিডিও—

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here