নিউজটি শেয়ার করুন

আসর থেকে নগদ টাকা ও তাসসহ ৫ জুয়াড়ি আটক

সিপ্লাস প্রতিবেদক: চান্দগাঁও থানাধীন খেজুরতলা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নগদ ১২৩০ টাকা ও ৫৪টি তাসসহ মোঃ মোরশেদ (২৯), মোঃ রতন মাঝি (৫২), মোঃ রাসেল (২৫), আবুল কালাম (৫৫) ও মোঃ শাকিল (২৪) কে গ্রেফতার করেছে পুুলিশ।
সোমবার (৯ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ মোরশেদ (২৯), পিতা-মোঃ আব্দুল হামিদ, সাং-পাঠানপাড়া, গণি কোম্পানীর বাড়ী, ৫নং ওয়ার্ড মোহরা, থানা-চান্দগাঁও, মোঃ রতন মাঝি (৫২), পিতা-মৃত আব্দুল বারেক মিয়া, সাং-বিশ্বাসের পাড়, ২নং ওয়ার্ড, চাঁন মিয়া বাড়ী, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-রুহুল আমিনের কলোনী, খেজুরতলা, ৫নং ওয়ার্ড, মোহরা, থানা-চান্দগাঁও, মোঃ রাসেল (২৫), পিতা-রহমত আলী, সাং-খেজুরতলা, পাঠানপাড়া, জমিসের ভাড়াঘর, থানা-চান্দগাঁও, আবুল কালাম (৫৫), পিতা-মৃত আব্দুস সালামত, সাং-দক্ষিন চরানন্দ, মোনাফ সদ্দারের বাড়ী, থানা-ভোলা সদর, জেলা-ভোলা, বর্তমানে-মৌলভী বাজার, আবেদ আলী কন্ট্রাক্টরের বিল্ডিং, থানা-চান্দগাঁও, এবং মোঃ শাকিল (২৪), পিতা-মৃত মোস্তফা, সাং-হরিগঞ্জ, মজিদ আলী মাতাব্বর বাড়ী, ৪নং চরভূতা ইউপি, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-মৌলভী বাজার, আবেদ আলী কন্ট্রাক্টরের বিল্ডিং, থানা-চান্দগাঁও
চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আব্দুল মতিন সঙ্গীয়  ফোর্স নিয়ে খেজুরতলা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নগদ ১২৩০ টাকা ও ৫৪ টি তাসসহ মোঃ মোরশেদ (২৯), মোঃ রতন মাঝি (৫২), মোঃ রাসেল (২৫), আবুল কালাম (৫৫) ও মোঃ শাকিল (২৪) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here