জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) আট বোর্ডে এবারও পাসের হার সবচেয়ে বেশি বরিশালে; সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রী দীপু মনি মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষামন্ত্রী উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সময় তার সঙ্গে ছিলেন।
জেএসসি-জেডিসিতে এবার সম্মিলিতভাবে ৮৭ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন।
এবার বরিশাল বোর্ডে সবচেয়ে বেশি ৯৭ দশমিক ০৫ শতাংশ; এবং ঢাকা বোর্ডে সবচেয়ে কম ৮২ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে এবার ৮৯ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
কোথায় কেমন ফলাফল
|
পাসের হার (%) |
জিপিএ-৫ (জন) |
বোর্ড |
পাসের হার (%) | জিপিএ-৫ (জন) |
|
২০১৮ |
|
|
২০১৯ |
|
|
৮৩.১৯ |
২২,৩৩৪ |
ঢাকা বোর্ড |
৮২.৭২ | ১৮,৯৫৩ |
|
৯৪.৫৭ |
১৪,৬৩৮ |
রাজশাহী |
৯৪.১০ | ১৬,৪৭৮ |
|
৮৬.৯৯ |
৩,৭৪২ |
কুমিল্লা |
৮৮.৮০ | ৬,১৩১ |
|
৮৪.৬১ |
৭,২৫৬ |
যশোর |
৯১.০৮ | ৯,৭৫৫ |
|
৮১.৫২ |
৫,২৩১ |
চট্টগ্রাম |
৮২.৯৩ | ৬,০৪১ |
|
৯৭.০৫ |
৪,৯০৬ |
বরিশাল |
৯৭.০৫ | ৪,৯৪৮ |
|
৭৯.৮২ |
১,৬৯৮ |
সিলেট |
৯২.৭৯ | ৩,৭৭৩ |
|
৮১.৬৩ |
৬,৩০৩ |
দিনাজপুর |
৮৩.৯২ | ৬,৭৬৫ |
|
আলাদা করা হয়নি |
|
ময়মনসিংহ |
৮৭.২১ | ৩,৯০৩ |
|
৮৯.০৪ |
১,৯৮৭ |
মাদ্রাসা বোর্ড |
৮৯.৭৭ | ১,৬৮২ |
|
৮৫.৮৩ |
৬৮,০৯৫ |
মোট |
৮৭.৯০ | ৭৮,৪২৯ |
ঢাকা বোর্ড থেকে এবার সবচেয়ে বেশি ১৮ হাজার ৯৫৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে জেএসসিতে। আর মাদ্রাসা বোর্ডে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৬৮২ জন।

