নিউজটি শেয়ার করুন

জেদ্দায় ধর্মপ্রতিমন্ত্রী নেতৃত্বে পৌছঁলেন প্রতিনিধিদল: আগামীকাল সৌদি আরব-বাংলাদেশ হজ্ব চুক্তি

২০২০ সালের সৌদি আরব-বাংলাদেশ হজ চুক্তির জন্য ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আরব পৌঁছেন।

আগামীকাল ৪ ডিসেম্বর বুধবার সৌদি আরবের জেদ্দায় ২০২০ সালের বাংলাদেশ-সৌদি আরব হজ চুক্তি অনুষ্ঠিত হবে।

এতে সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেবেন সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবারের হজ চুক্তিতে বাংলাদেশে বর্তমান মুসলিম জনসংখ্যার ভিত্তিতে অতিরিক্ত ২০ হাজার বাংলাদেশি হজযাত্রীর হজের অনুমতি চাওয়া হবে।

বাংলাদেশের ৫০ শতাংশ হারে হজযাত্রীর জেদ্দা এবং মদিনায় ফ্লাইট পরিচালনার প্রস্তাব ও সৌদি আরব অংশের বাংলাদেশি ১০০ শতাংশ হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার প্রস্তাব করা হবে।

এছাড়া চুক্তিতে মাশায়েরে মোকাদ্দাসায় সেবার মান উন্নত করার প্রস্তাব করার কথা রয়েছে।