সৌদি আরবের জেদ্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছে। জানা যায়,গত (২৯ জানুৃয়ারী) বুধবার বিকালে জেদ্দা নগরীর আল সমির নামে জায়গায় এক মর্মান্তিক সড়ক দু’ঘটনায় তিন যুবক ঘটনাস্থলে নিহত হয়।
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার আল আমিন, নরসিংদী জেলার কাউসার আলম ও গফুরগাও জেলার শাকিল আহমদ।
তারা তিনজনই জেদ্দা নগরীর ইয়ামাম নামে একটি কোম্পানিতে পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করতেন বলে জানাগেছে।








