নিউজটি শেয়ার করুন

জেদ্দা প্রবাসী মোসেলেম উদ্দিনের পিতার মৃত্যুতে লোহাগাড়া প্রবাসী সমিতির শোক

লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক জেদ্দা প্রবাসী মোসেলেম উদ্দিন মোসেলেমের শ্রদ্ধেয় আব্বা-জান- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া (ঠাকুরদিঘী এলাকার) খোলাটিয়ার বাড়ী নিবাসী মরহম আহমদ মিয়ার সুযোগ্য পুত্র- বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ মুরব্বী আলহাজ্ব মুহাম্মদ মোজাহের সওদাগেরর মৃত্যুতে গভীরভাবে শোক-প্রকাশ করেন লোহাগাড়া প্রবাসী সমিতি নেতৃবৃন্দ।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে, শোক-পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক-প্রকাশ করেন, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ-কুতুব উদ্দিন ও সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরী, আল হারামাইন প্রবাসী গ্রুপের চেয়ারম্যান এনামুল হক এনাম ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ-লোকমান হাকিম, লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আজিজ চৌধুরী। লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব যুগ্ম-আহবায়ক মোঃ- নুরুল আমিন, মোঃ- জানে আলম, শেখ আবদুল আজিজ ও আহবায়ক কমিটির সদস্য জাকেরউল্লাহ বাচ্চু, শহিদুল ইসলাম, ফরহাদ হোসেন রেজা, মুহাম্মদ ওবায়দুল্লাহ ও সালমান মাহমুদ রুবেল প্রমুখ।

এ ছাড়াও সংগঠনের সকল সদস্য পৃথক পৃথক ভাবে শোক-প্রকাশ করেন। এক বিবৃতিতে মরহুমের সুর্দীঘ সামাজিক কর্মকান্ডের কথা স্মরণ করে বলেন, একটি মাদ্রাসা পরিচালনা কমিটি দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের একজন নিবেদিত সমাজসেবক ও এলাকার প্রবীণ মুরব্বী ছিলেন।এ প্রবীণের অবদান আজকের স্মরণ রাখবে আজীবন। ২১-অক্টোবর সোমবার সকাল ১১-টার সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন, তিনি র্দীঘদিন ধরে ব্যাধিজনিত রোগে ভোগছিলেন।একই দিন বাদে মাগরিব ঠাকুরদিঘী মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রয়াত-আলহাজ্ব মোজাহের সওদাগর- এলাকার প্রবীণ মুরব্বী ও সমাজসেবক-নিবেদিত একজন সমাজকর্মী ছিলেন-এবং র্দীঘদিন ঠাকুরদিঘী মাদ্রাসা পরিচালনা কমিটির সফলতার সাথে সাধারণ সম্পাদক’র দায়িত্ব পালন করেন।

উল্রেখ্য-তিনি পদুয়ার কৃতি সন্তান- লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব উপদেষ্টা ও অনলাইন জগতের প্রিয়-মুখ জেদ্দা প্রবাসী মোসেলেম উদ্দিন মোসেলেম’র শ্রদ্ধেয় পিতা।