কক্সবাজার ব্যুরো: কক্সবাজার জেলা জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার (৫ মে) শহরের লালদিঘি জেলা জাতীয় পার্টির অফিস থেকে এই কার্যক্রম শুরু হয়ে হলিডে মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে পার্টি অফিসে জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মাগফেরাত কামনা ও দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন ওলামা জাতীয় পার্টি কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সদস্য ডাঃ হাফেজ মোঃ সোহেল।
পরে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে কক্সবাজার জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ফরিদ মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক মাহবুব রহমান, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসাইন, সদস্য ফখরুদ্দিন মোবারক শাহ, সদস্য সোহেল রানা, সদস্য নুরুল আবসার, সদস্য আনোয়ার কামাল, সদস্য মোঃআলম গির, সদস্য নুরুল আবসার–২, সদস্য মোঃ রাসেদ, সদস্য মোঃ রিফাত, সদস্য তাওহীদ এহসান, সদস্য করিম উল্লাহ।
জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ফরিদ মিয়া বলেন,‘সারাদেশে সরকার ঘোষিত লকডাউন চলছে। আর এ লকডাউনে সবচেয়ে বেশি কষ্টে আছে রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিকদের মতো নিম্নআয়ের মানুষগুলো। সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী মানুষগুলোকে এদের পাশে থাকতে হবে। বিশেষ করে সমাজের বিত্তবান মানুষগুলোরও এগিয়ে আসা উচিত।
এ সময় তিনি করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে সবাইকে সচেতন থাকার আহবান জানান।








