নিউজটি শেয়ার করুন

আটকে রেখে দেহ ব্যবসা, অবশেষে দুই নারীসহ আটক ৪

আদালত প্রতিবেদক: চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে মেয়েদের জোরপূর্বক আটকে রেখে দেহ ব্যবসা করার অপরাধে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ আগস্ট) ভোরে পাহাড়তলী থানাধীন দক্ষিন কাট্টলী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, মোঃ মজনু (৪৮), জগদীশ মল্লিক (৩২), পারভীন আক্তার (৪৫) ও নুর জাহান (২৩)।
আদালত সুত্রে জানা যায়, পাহাড়তলী এলাকায় মেয়েদেরকে জোর পুবক আটকে রেখে দেহ ব্যবসা করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিন কাট্টলী ছদু চৌধুরী রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পাহাড়তলী থানা পুলিশ। এসসয় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করে আজ মঙ্গলবার আদালতে আনা হলে  তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার আদালত সেরেস্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here