মিরসরাইয়ের জোরারগঞ্জে ছিনতাই মামলার সন্দেহভাজন ২ জন আসামিকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার(১৩ই ডিসেম্বর) বিকেলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়ার নেতৃত্বে সেকেন্ড অফিসার সিরাজুল ইসলামকে সঙ্গে নিয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইতিপূর্বে সংঘটিত হওয়া ছিনতাই মামলার সন্দেহভাজন আসামি উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের নুরুল হক প্রকাশ নুরুল হুদার ছেলে মোঃ শাকিল (২০) ও মিন্টু মিয়া প্রকাশ ডাইরেক্ট চেয়ারম্যান এর পুত্র ইকবাল হোসেন (২৭)কে গ্রেফতার করা হয়।

তাদেরকে জেল হাজতে প্রেরণ করে দেওয়া হয়েছে।








