মিরসরাই প্রতিনিধি: জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ১১ টায় জোরারগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
৩ নং জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান মকসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন ফারুকী।
এ সময় তিনি বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না।
মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামিলীগের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দীন দিদার,সদস্য নিজাম উদ্দিন ভূইয়া,ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়ুয়া,ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল হুদা,সদস্য নুরুল আহসান আফছার,ইউপি সদস্য জাবেদ ইকবাল, আবুল খায়ের ভাসানী ,৮ নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণত সম্পাদক শহিদুল ইসলাম।জোরারগঞ্জ ইউনিয়ন বিটপুলিশিং কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।








