সিপ্লাস প্রতিবেদক: ‘পূর্ণিমা’র প্রভাবে কর্ণফুলী নদীতে বেড়ে যায় জোয়ারের পানি। এতে নগরীর নিম্নাঞ্চলে জোয়ারের পানি কর্ণফুলী নদীর বিভিন্ন খাল দিয়ে প্রবেশ করছে।
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ও ‘পূর্ণিমা’র প্রভাবে কর্ণফুলী নদীতে জোয়ারের পানি বেড়ে যায়। জোয়ারের পানি বেড়ে যাওয়ায় চট্টগ্রাম সমুদ্রবন্দরের কনটেইনার ইয়ার্ডে পানি প্রবেশ করেছে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, জোয়ারের কারণে বন্দরের ইয়ার্ডের দুয়েকটা পয়েন্টে পানি উঠে। নদীর পাশের দুয়েক জায়গায় সাত-আট ইঞ্চি পানি উঠেছিল। জোয়ারের পানি ঘণ্টা দেড়েক ছিল।
সূত্র জানায়, বুধবার দুপুর ১২টা আগে বন্দরের কনটেইনার ইয়ার্ডের কয়েকটি পয়েন্টে পানি প্রবেশ করে। দেড় ঘণ্টা পরে আবার পানি নেমে যায়।
শুক্রবার (২৮ মে) নগরীর জিইসি, দুই নম্বর গেটসহ নিম্নাঞ্চলে এমন দৃশ্য দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানিতে নগরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সিডিএ অ্যাভেনিউর কয়েকটি স্পট ছাড়াও নগরের আগ্রাবাদ, সিডিএ আবাসিক, শান্তিবাগ, হালিশহর আবাসিক এলাকা, চান্দগাঁও, বাকলিয়া, খাতুনগঞ্জসহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জোয়ারের পানিতে।








