নিউজটি শেয়ার করুন

জ্বীনের বাদশা গ্রেপ্তার

সিপ্লাস ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভুয়া জ্বীনের বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এ ঘটনায় মোবারকদিয়া গ্রামের মজিবুর রহমান (৫৫) বাদি হয়ে জ্বীনের বাদশার নামে প্রতারণার মামলা করেছেন। মামলা নম্বর ১৯।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের সোলায়মান মাতুব্বরের ছেলে নুর ইসলাম (৩৫) জ্বীনের বাদশা সেজে মানুষের সাথে প্রতারনা করছিল। সে প্রতি রাতে নিজের বাড়িতে আসর বসাতো। আসর বসানোর সময় সকল ধরনের আলো নিভিয়ে জ্বীনকে হাজির করে মানুষকে ঝাড়ফুক দিয়ে প্রতারণা করতো। ভুয়া জ্বীনের বাদশাকে শনিবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, নুর ইসলাম দীর্ঘদিন ধরে জ্বীনের বাদশা সেজে মানুষকে ধোকা দিয়ে আসছে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।