নিউজটি শেয়ার করুন

জয়পুর পূর্ব জোয়ার আ. নেছা ও. হক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ২০১৬ পুনর্মিলনী সম্পন্ন

মিরসরাইয়ে জয়পুর পূর্ব জোয়ার আ.নেছা ও. হক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-২০১৬ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর হোসেন মেম্বার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য কালাচাঁদ চৌধুরী, শাহ আলম, ডা. নাছির উদ্দিন, নুরুল হুদা।

এ সময় ২০১৬ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন তারেক। ২০১৬ ব্যাচের উপস্থিত ছিলেন, তারেক, রিহান, জাহেদ, শাহাদাত, শামীম, একরাম, শুভ, সানি, সোহান, এমদাদ, রিংকু, নেছার, বাবু, ইমন, হৃদয়, প্রান্ত, অন্তুর, শৈব, সাগর, মাঈনউদ্দিন, সালমান, বাদশা, মুরাদ, পংকজ, রিয়া, নারগিস, ফাহমিদা, তাসরিন, লিজা, তানিয়া দে, সুমনা শীল, অনন্যা শীল ও মনি কর্মকার। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য, কবিতা, অভিনয়, কৌতুক সহ বিভিন্ন সাংস্কৃতিক পর্ব পরিবেশনা করা হয়। বিজয়ীদের শিক্ষার্থীদের মাঝে ২০১৬ ব্যাচের পক্ষ থেকে পুরস্কার প্রদান ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আপ্যায়ন করানো হয়।

এই বিষয়ে ব্যাচের কৃতি শিক্ষার্থী তারেক বলেন- অনেকদিন পর আমরা স্কুলের বন্ধুবান্ধবীরা মিলিত হয়েছি একসাথে। জীবন বাস্তবতায়, সময়ের প্রয়োজনে আমরা প্রত্যেকে বিভিন্ন দিকে ব্যস্ত আছি। সবার সাথে মিলিত হওয়ার উপলক্ষ খুব একটা আসে না। তাই সবার সান্নিধ্য পেয়ে ভালো লাগছে। আশা করি আগামীতে ও আমরা এই পুনর্মিলনীর ধারা অব্যাহত রাখবো ।

এই বিষয়ে ব্যাচের আরেক কৃতি শিক্ষার্থী এমদাদ হেসেন জুয়েল বলেন— দীর্ঘদিন পর সবাই একত্রিত হয়েছি। স্কুল জীবনকে ঘিরে বন্ধুবান্ধব ও শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা দের সাথে কত শত স্মৃতি জড়িয়ে আছে। সবাইকে একই ফ্রেমে পেয়ে এগুলি স্মৃতিচারণ করছি। বেশ খুশি লাগছে।

ব্যাচের আরেক কৃতি শিক্ষার্থী জাবেদ হোসেন ইমন বলেন- আমরা আজ সব ফ্রেন্ডরা মিলে এত বড় একটা পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে পেরে আনন্দিত। সবাই একসাথে হতে পারলাম এবং সব বন্ধুবান্ধবরা যদি আন্তরিক থাকে তাহলে প্রতিবছর এরকম অনুষ্ঠান করতে পারব বলে মনে করি।

এই বিষয়ে ব্যাচের শিক্ষার্থী তানিয়া দে বলেন- স্কুল থেকে পাস করে বের হয়ে যাওয়ার পর সবার সাথে মিলিত হবার সময় ও সুযোগ খুব একটা হয়ে উঠেনা। তাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত।