‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহারের নির্দেশ হাইকোর্টের
আগামী ১৬ ডিসেম্বর থেকে সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ-সংক্রান্ত রিটের শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed