Site icon CPLUSBD.COM

ঝগড়া শেষে আত্মহত্যা করল দুই চাচাতো বোন

হালিশহরে মফিজ নামে এক ব্যক্তির আত্মহত্যা

সিপ্লাস ডেস্ক: কুষ্টিয়ায় দৌলতপুরে আপন চাচাতো দুই বোনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া কামারপাড়া এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো একই এলাকার মুয়াজ্জেম সর্দারের মেয়ে এসএসসি পরীক্ষার্থী মুক্তা (১৫) ও তার চাচাতো বোন মুন্তাজ আলী সর্দারের মেয়ে রুমা (২৫)। এরা দু’জনই শুক্রবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুক্তার খালাতো বোনের ধর্ষণ মামলার সহযোগী আসামি ছিল মুক্তা। এ নিয়ে শুক্রবার দুপুরে মুক্তা ও ওই ধর্ষিতার মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরই জের ধরে রাগে ও ক্ষোভে পড়ে দুপুর ১২টার দিকে মুক্তা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মিরপুরে বিয়ে হওয়া রুমা শুক্রবার সকালে আড়িয়া কামারপাড়ায় বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর নিজ বাড়িতে মুক্তাকে আশ্রয় দেওয়ার কারণে সেও ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে।
মুক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সংবাদ শুনার পর পরই রুমাও দুপুর ১টার দিকে তার বড় ভাইয়ের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গলায় ফাঁস দিয়ে দুই বোনের আত্মহত্যার খবর শুনে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

দুই বোনের আত্মহত্যার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, মামলা সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের জের ধরে আপন চাচাতো দুই বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।