নিউজটি শেয়ার করুন

ঝর্ণাপাড়ার জোড়ডেবায় যুবকের লাশ

সিপ্লাস প্রতিবেদক: নগরীর ঝর্ণাপাড়া জোড় ডেবা থেকে এক যুবকের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে অজ্ঞাত পরিচয়ের ওই পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ  জানান, অজ্ঞাত পরিচয় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, লাশের পরিচয় শনাক্ত করতে আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছেন সিআইডির কর্মকর্তারা। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।