পার্বত্য জেলা রাঙামাটির পাবলিক কলেজে প্রথমবারের মতো পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। “আকাশ ছোঁয়া স্বপ্নগুলো শামিল হোক এই মহামিলনে” এই প্রতিপাদ্য নিয়ে শনিবার সকালে অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে ১ম পূর্ণমিলনীর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
ঝাঁকজমকপূর্ন এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেছেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) অতিরিক্ত সচিব ও রাঙামাটির সাবেক জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল।
রাঙামাটির বর্তমান জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ মন্ত্রী পরিষদের যুগ্ম সচিব ও রাঙামাটির সাবেক জেলা প্রশাসক মোঃ শামসুল আরেফিন, রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির-পিপিএম, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দেক হোসেন কবীর।
এরআগে রাঙামাটি পাবলিক কলেজের ১ম পুনর্মিলনী উপলক্ষে রাঙামাটি তবলছড়ি টেক্সটাইল মার্কেট থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনের অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।








