নিউজটি শেয়ার করুন

ঝাউতলা এলাকা থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিপ্লাস ডেস্ক:  খুলশী থানার নিউ ঝাউতলা রেলওয়ে কলোনীর ৪ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে সানজিদা আক্তার মিশু (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

সানজিদা আক্তার মিশু ওই এলাকার মাহফুজের মেয়ে। মিশু ওয়ারর্লেস এলাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

খুলশী থানার ওসি (তদন্ত) আফতাব বলেন, মোবাইল ফোন নিয়ে বোনের সাথে ঝগড়ার জেরে মা-বাবা তাদের বকাঝকা করেন। পরে সবাই রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে ডাকতে গিয়ে ওই কিশোরীর ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।