Site icon CPLUSBD.COM

ঝড়ের কবলে ট্রলার ডুবি, ২ লাশ উদ্ধার

সিপ্লাস ডেস্ক: বরিশালের হিজলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পরে ট্রলার ডুবির ৭ ঘণ্টা পর দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

এতে নিহতরা হলেন উপজেলার মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাবেদ আলীর ছেলে আবদুর রব বেপারী (৫৫) ও একই এলাকার আবদুস সালামের ছেলে মো. রাজীব (১৫)।

হিজলা উপজেলার চর্মকীল থেকে খালিশপুরে যাওয়ার উদ্দেশ্যে ট্রলার যোগে ১০ জন শ্রমিক মেঘনা নদী পাড়ি দিচ্ছিল। সকাল ৭টার দিকে ঝড় শুরু হওয়ায় ট্রলারটি মেঘনার মোহনায় ডুবে যায়। এতে আটজন শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও দুইজন শ্রমিক নিখোঁজ ছিলেন। পরে দুপুর ২টার দিকে ওই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মেমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার নাশীর উদ্দিন