নিউজটি শেয়ার করুন

টপ সয়েল কাটায় খাগড়াছড়িতে আড়াই লাখ টাকা জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ইসমাইল হোসেন নামের এক ব্যাক্তিকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।