নিউজটি শেয়ার করুন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

স্বস্তির সন্ধানে বাংলাদেশ

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। বিশ্বকাপে শেষ দুই ম্যাচে হার দিয়ে শুরু বাজে সময়ের। এরপর থেকে চলছে দুঃসময়। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জিতে একটু স্বস্তি ফিরেছে। এবার ওয়ানডেতে জয়ে ফেরার হাতছানি মাশরাফি বিন মুর্তজার দলের সামনে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার প্রথম ওয়ানডে শুরু হবে বেলা একটায়।

জিম্বাবুয়ের বিপক্ষে জয়কে অনেকে ভাবেন ধরাবাঁধা। সে কারণে চ্যালেঞ্জ আরও বেশি স্বাগতিকদের সামনে। সিরিজ শুরুর আগেই অনেকে দেখতে শুরু করেছেন ৩-০ ফল! একটা হারে দুঃসময় প্রলম্বিত হতে পারে বাংলাদেশের।

সব চোখ মাশরাফির দিকে

চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়কের দিকেই মনোযোগ বেশি। সবশেষ ৫ ম্যাচে কোনো উইকেট না পাওয়া অধিনায়কের সামনে চ্যালেঞ্জ ছন্দে ফেরার। এলোমেলো হয়ে যাওয়া দলকে কক্ষপথে ফেরানোর।