মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ।
টস জিতে ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে
তৃতীয় ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিতেও টস জিতলেন শন উইলিয়ামস। জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক নিলেন ফিল্ডিং। টস জিতলে মাহমুদউল্লাহও নিতেন ফিল্ডিং। ১৭০ থেকে ১৮০ ভালো স্কোর মনে করছেন বাংলাদেশ অধিনায়ক।
বিশ্বকাপে নজর রেখে দল গোছানোর পালা
শক্তিশালী ভারত-পাকিস্তানের বিপক্ষে নিজেদের শক্তি-দুর্বলতা জেনেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের গুছিয়ে নেওয়ার পালা। সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের আরও শাণিত করার পালা মাহমুদউল্লাহর দলের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রতিটি ম্যাচ ধরে ধাপে ধাপে এগিয়ে যেতে চান। জয় আর ভালো খেলার সমন্বয়ে গড়ে তুলতে চান আত্মবিশ্বাস।
টিকেট কেবল ৪-৫ হাজার
করোনাভাইরাসের জন্য সতর্কতার অংশ হিসেবে টিকেট বিক্রিতে রাশ টেনেছে বিসিবি। ছেড়েছে সব মিলিয়ে ৪ থেকে ৫ হাজার টিকেট। একজন কেবল একটি টিকেটই কিনতে পারছেন। যথেষ্ট ফাঁকা জায়গা রেখে যেন দর্শকরা বসতে পারেন, তা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বিসিবি।

