সিপ্লাস প্রতিবেদক: নগরীর টাইগারপাস এলাকার রেললাইনের পাশ থেকে আনুমানিক ৫০বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
শনিবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় নগরীর টাইগারপাস আমবাগান এলাকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী রেললাইনের পাশে এক ব্যাক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তারা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে খুলশী থানার টহলরত পুলিশ টিমের এসআই জাহাঙ্গীর উপস্থিত হয়ে লাশটিকে রেললাইনের পাশ থেকে উদ্ধার করে এবং রেলওয়ে জি আর পি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে জি আর পি পুলিশের এএসআই বেলাল টিম নিয়ে ঘটনাস্থলে আসেন এবং উপস্থিত লোকদের সাক্ষী নিয়ে লাশের সুরতহাল রিপোর্ট লিখে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠান।
জি আর পি থানার ডিউটি অফিসার এ এসআই আবুল হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।








