নগরীর টাইগারপাস মোড় এলাকা থেকে ১৫ কোটি টাকা মূল্যের ৮২০ গ্রাম কোকেনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. বখতেয়ার হোসেন (৩২) ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে তাকে আটক করা হয়।
আটককৃত মো. বখতেয়ার হোসেন রাউজান উপজেলার ঝুঁইপাড়া শফি মেম্বারের বাড়ির জাফর আহমদের ছেলে বলে জানিয়েছে র্যাব। বখতেয়ার নগরের আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় বসবাস করেন।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ৮২০ গ্রাম কোকেনসহ বখতেয়ার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত কোকেনের মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা।








