নিউজটি শেয়ার করুন

টাকা আত্মসাত : চট্টগ্রামে দুই ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকে মামলা

টাকা আত্মসাত : চট্টগ্রামে দুই ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকে মামলা

সিপ্লাস প্রতিবেদক: জালিয়াতির আশ্রয় নিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার দুই কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মো. ফজলুল বারী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- ব্যাংক এশিয়ার সিনিয়র অফিসার এহতেশাম উদ্দিন জাহান আনসারী , ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভিপি ইফতেখার উদ্দিন আহমেদ, পিঅ্যান্ড আর ট্রেডার্সের মালিক ইসলাহ উদ্দিন জাহান আনসারী, রিটজ মেরিন এন্টারপ্রাইজের মালিক মো. এমদাদুল হাসান ও সেভেন সীজ বিডির মালিক তারেকুজ্জামান।

দুই ব্যাংক কর্মকর্তা ব্যাংক এশিয়ার শেখ মুজিব রোড শাখায় কর্মরত আছেন।

দুদক সূত্রে জানা যায়, ব্যাংকের দুই কর্মকর্তা ও তিনজন ব্যবসায়ী ২০১৯ সালের জুন থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে ১২২টি লেনদেনের মাধ্যমে ১১ কোটি ৯৩ লাখ ৫ হাজার ৪২১ টাকা প্রকৃত বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে স্থানান্তর না করে জালিয়াতির মাধ্যমে নিজেদের তিনটি হিসেবে স্থানান্তর করেন।

ক্ষমতার অপব্যবহার করে স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে অর্থ আত্মসাৎ করায় তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইন ২০১২ এর ৪(২) এবং দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/ ১০৯ ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দুদক সুত্রে আরো জানা যায়, এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here