নিউজটি শেয়ার করুন

টিকার কোন ডোজ গ্রহণ না করেও পেলেন সনদ গ্রহণের মেসেজ

টিকার কোন ডোজ গ্রহণ না করেও পেলেন সনদ গ্রহণের মেসেজ

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে মো. সালাউদ্দিন কাদের নামের এক ব্যক্তি করোনার টিকার জন্য নিবন্ধনের পর টিকার কোন ডোজ গ্রহণ না করে পেলেন সনদ সংগ্রহের মেসেজ।

এই অকল্পনীয় ঘটনাটি রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদানের অনিয়মের প্রতিচ্ছবি।

ভুক্তভোগী সালাউদ্দিন কাদের জানান, গত ২০ ফেব্রুয়ারী টিকার জন্য নিবন্ধন করেন। নিবন্ধনের পর প্রথম ডোজের টিকা গ্রহণের কোন এসএমএস না আসার কারনে টিকা গ্রহণ করতে পারেন নি। পরবর্তীতে টিকা সংকটের কারণে নিবন্ধন কপি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও টিকা না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন।

টিকার প্রথম ডোজ গ্রহণ না করলেও গত ১৭ আগস্ট সকাল ৯টা ৯মিনিট ১০ সেকেন্ডে নিবন্ধন করা মোবাইল নম্বরে দ্বিতীয় ডোজ গ্রহণের একটি এসএমএস আসে।

১৭ আগস্ট এসএমএস আসলেও সেখানে উল্লেখ রয়েছে, “কোভিড-১৯ ভ্যাকসিনঃ মােঃ সালাউদ্দীন কাদের, ২য় ডােজ গ্রহণের তারিখঃ ০২-০৫-২০২১, কেন্দ্রঃউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাউজান(টিকা কার্ড ও NID অবশ্যই নিয়ে আসতে হবে)।”

এর তিন পর ২০ আগস্ট বেলা ১ টা ১৪মি ৯ সেকেন্ড সনদ গ্রহণের একটি এসএমএস আসে। সেখানে উল্লেখ রয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিনঃ মােঃ সালাউদ্দীন কাদের, আপনার ২টি ডােজ গ্রহণ সম্পন্ন হয়েছে। www.surokkha.gov.bd অথবা অ্যাপ থেকে ভ্যাকসিন সনদ গ্রহণ করুন।”

কোন প্রকারের টিকা না পেয়েও সনদ গ্রহণের এসএমএস পেয়ে তিনি হতভম্ব হয়ে যান। তিনি তার সুরক্ষার জন্য কিভাবে টিকা গ্রহণ করবেন তা নিয়ে বেশ চিন্তিত।

এই বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও)’র নুর আলম দ্বীনের কার্যালয়ে গেলে তিনি প্রতিবেদকের সাথে অস্বাভাবিক আচরণ করেন।

ইউএইচও বলেন, টিকা গ্রহণ করেনি তার কোন প্রমাণ নেই। আমার রেজিষ্ট্রেশনে যদি উল্লেখ থাকে তিনি টিকা গ্রহণ করেছেন, তাহলে গ্রহণ করেছেন। এখন তিনি সনদ তুলে নিবেন।

ফেব্রুয়ারীতে টিকা গ্রহণের এসএমএস আগস্টে আসার প্রসঙ্গে তিনি বলেন এতে তার কোন হাত নেই।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণে এসএমএস প্রাপ্তি ও নিবন্ধন কার্ডে উল্লেখিত দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের নির্ধারিত সময়ে টিকা না পাওয়া সহ নানান প্রকার অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here