সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে তিনি দুই ডোজ টিকা গ্রহণ সম্পন্ন করেন।
শুক্রবার (২০ আগস্ট) তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। কয়েকদিন ধরে এমপি শরীর খারাপ ছিল।
গায়ে হালকা জ্বর-মাথা ব্যথা ছিল। এতে সন্দেহ হওয়ায় তিনি বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শুক্রবার সকালে প্রকাশিত রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।
দিদারুল আলম এমপি জানান, তিনি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে ১৩ আগস্ট তার শরীরে খারাপ লাগছিল। হালকা জ্বরও আসে। পরে সে জ্বর চলে যায়। এরপর গত কয়েকদিন আবার শরীর খারাপ লাগছিল, সাথে জ্বর-মাথা ভার হয়ে আছে।
সন্দেহ দূর করতে তিনি পরীক্ষার জন্য উপজেলা কমপ্লেক্সে নমুনা দিলে শুক্রবার জানতে পারেন তিনি করোনা পজিটিভ হয়েছেন।
এ কারণে তিনি বিদেশ যাত্রা স্থগিত করেন। বর্তমানে তিনি বাসাতেই আইসোলেশনে আছেন। শারীরিকভাবে সংসদ সদস্যের তেমন কোনো জটিলতা নেই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।








