সিপ্লাস ডেক্স: দেশে কয়েক দফা চিকিৎসার পরেও জানা যায়নি নায়ক ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ফারুক ফারুকের অসুখের নাম। তাই উন্নত চিকিৎসা ও রোগ নির্ণয়ের জন্য সিঙ্গাপুর উড়াল দেন তিনি। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সিঙ্গাপুরে যাবার পর ১৪দিন দুজন কোয়ারেন্টিন পর্ব শেষ করে শুরু হয় তার চিকিৎসা। সেখানে তার রোগও নির্ণয় হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন ফারুক।
এই বিষয়ে ফারুক গণমাধ্যমকে জানান, আমার শারীরিক অবস্থা এখন বেশ ভালো। অনেকগুলো টেস্ট করার পর রোগটা ধরা গেছে। আমার রক্তে টিবি রোগ ধরা পড়েছে। এখানকার ডাক্তার লাই চুংসহ চারজন বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা চলছে। ৪ সপ্তাহ তাদের অবজারভেশনে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থ হয়ে জলদি দেশে ফিরতে চাই!
এর আগে ঢাকার ইউনাইটেড ও এভারকেয়ার (সাবেক অ্যাপেলো) হাসপাতালে পর্যায়ক্রমে চিকিৎসা নিয়েছেন ফারুক। পরে উন্নত চিকিৎসার জন্য বিশেষ ফ্লাইটে গত ১৩ সেপ্টেম্বর সকালে সিঙ্গাপুরে যান তিনি।








