Site icon CPLUSBD.COM

টিভিতে শিশুর উদ্ধার কাণ্ড দেখার সময় বালতিতে ডুবে সন্তানের মৃত্যু

নিজ সন্তানকে বালতির পানিতে নিথর হয়ে ডুবে থাকতে দেখেন বাবা-মা। প্রতিনিধিত্বশীল ছবি: রয়টার্স

সোমবার রাতে ওই তামিল নাডুরই থিরেসপুরাম গ্রামে এ ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, সোমবার রাতে শিশু রেভাথি সানজানা যখন ওই বালতির পানি নিয়ে খেলা করছিল তখন তার বাবা-মা নিবিষ্ট মনে টেলিভিশনে সুড়ঙ্গে আটকা পড়া তিন বছরের সুজিতকে উদ্ধার করার প্রচেষ্টা দেখছিল।

এক সময় তারা খেয়াল করেন সানজানা আশেপাশে নেই। এরপর খোঁজা শুরু করে সানজানাকে বালতিতে নিথর হয়ে ডুবে থাকতে দেখেন।

সন্তানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান তারা, কিন্তু সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাদের সন্তানের মৃত্যু হয়েছে বলে জানায়।

অপরদিকে সুজিত উইলসনের ঘটনাটি ঘটে তামিল নাডুর তিরুচিরাপল্লির নাডুকাট্টুপট্টিতে। শুক্রবার বিকালে খেলতে খেলতে নলকূপের জন্য খোঁড়া পরিত্যক্ত সুড়ঙ্গে পড়ে যায় সুজিত।

ওই ঘটনার ৮০ ঘণ্টা পর মঙ্গলবার ভোরে সুজিতের পচন ধরা মৃতদেহ উদ্ধার করেন জরুরি বিভাগের কর্মীরা।