নিউজটি শেয়ার করুন

টিসিবির ডালের বস্তা পুরাতন পোর্ট কলোনি বাজারের দোকানে, ২৫ হাজার টাকা জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডালের বস্তা ও ভোজ্যতেল বিক্রি করায় নগরীর পুরাতন পোর্ট কলোনি বাজারের একটি মুদির দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তদারকিমূলক কার্যক্রমে এ জরিমানা করা হয়।

বিষয়টি জানান,  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। তিনি ছাড়াও অভিযানে আরও অংশ নেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক (মেট্রো)  পাপীয়া সুলতানা লীজা ।
এপিবিএন, ৯ এর সহায়তায় পরিচালিত অভিযানে পুরাতন পোর্ট কলোনি বাজারের গরিবে নেওয়াজ এন্টারপ্রাইজকে মেয়াদোত্তীর্ণ পণ্যের মেয়াদ ঘষামাজা করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া নতুন পোর্ট কলোনি বাজারের মিরাজ স্টোরকে বেশি দামে আলু বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায়  আব্দুল আজিজ পোলট্রিকে ৪ হাজার টাকা, সুফিয়ান পোলট্রিকে ৪ হাজার টাকা, নূর হোসেন পোলট্রিকে ৪ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। আল ফাওরিজ স্টোরকে বেশি দামে আলু বিক্রি করায় ৫ হাজার টাকা, আলাউদ্দিন স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মুহাম্মদ হাসানুজ্জামান।