নিউজটি শেয়ার করুন

টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত ৩ বাংলাদেশি উদ্ধার

টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত ৩ বাংলাদেশি উদ্ধার

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া: কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত ৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে অপহরণকারী দলের অন্তত ১৮ সদস্য।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ৩ বাংলাদেশিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

উদ্ধার হওয়া ৩ জন হলেন, নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা আজিজুল ইসলাম (২৪), নারায়নগঞ্জের আড়াইহাজার এলাকার আল আমিন (২৭) ও বি-বাড়িয়ার সরাইল এলাকার মোঃ মুক্তার হোসেন মৃধা (২৭)।

র‌্যাব সূত্রে জানা যায়, নির্মাণ কাজ দেওয়ার কথা বলে টেকনাফের হ্নীলা এলাকায় ডেকে এনে গত ২৪ সেপ্টেম্বর ৩ বাংলাদেশীকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় । টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলারও হুমকি দেয়া হয়। বিষয়টি র‌্যাবকে অবহিত করেন অপহৃত আজিজুল ইসলামের ভাই হাসান মোঃ সায়েম। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল গতকাল দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নয়াপাড়া রোহিঙ্গা সংলগ্ন পাহাড়ের পাদদেশে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অন্তত ১৮ জন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩ জনকে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরও জানান, এ ব্যাপারে ভিকটিম আজিজুল ইসলামের বড় ভাই বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here