নিউজটি শেয়ার করুন

টেকনাফের শালবন রোহিঙ্গা শিবির থেকে মৃত হাতি উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের শালবন রোহিঙ্গা শিবির থেকে মৃত হাতি উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে হাতির মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দীর্ঘ চেষ্টার পর হাতির মরদেহটি পানি থেকে উদ্ধার করা হয়েছে। বন বিভাগ ও ইআরটিকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা নেবেন। এর আগে গত ৩১ আগস্ট (মঙ্গলবার) ভোরে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় ধানখেতে চলে আসে একটি মা হাতি। সেখানে স্থানীয়দের বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়। এরপর কিছু দুর্বৃত্ত শরীর থেকে হাতিটির মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here