টেকনাফে নারীসহ ৩ মাদক কারবারিকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এদের কাছ উদ্ধার মাদক ইয়াবা গুলো প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে। এসব কারবারীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কারাদন্ড প্রদান করা হয়েছে। কক্সবাজার জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, (১৫ অক্টোবর) বিকালে টেকনাফ সার্কেলের পরিদর্শক তরুন কুমার ও উপ-পরিদর্শক মোঃ নাছির উদ্দীনের নেতৃত্বে মাদকদ্রব্যের একটি টিম গোপন সংবাদে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় বসবাসকারী আসামাউল হুসনার বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ীতে তল্লাশি চালিয়ে ১০পিস ইয়াবাসহ পৌরসভার চৌধুরী পাড়া এলাকার মোঃ রফিকের স্ত্রী আসমাউল হুসনা (৩০)কে আটক করা হয়। তিনি আরও বলেন, একইদিন দুপুরে টেকনাফ পৌরসভার দক্ষিন জালিয়াপাড়া এলাকার মৃত বুজুরুস মিয়ার বাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ১৮পিস ইয়াবাসহ পৌরসভার দক্ষিন জালিয়া পাড়া এলাকার মৃত বুজুরুস মিয়ার ছেলে নুরুল আলম (৩০) ও নুর হোসেন (২৬)কে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আবুল মনসুরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ইয়াবাসহ আটক আসমাউল হুসনাকে ৬ মাস এবং নুরুল আলম ও নুর হোসেনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সব সাজাপ্রাপ্ত আসামীদের বুধবার কক্সবাজার জেলে প্রেরন করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
টেকনাফে অভিযানে আটক তিন মাদক কারবারিকে কারাদন্ড

