নিউজটি শেয়ার করুন

টেকনাফে আবারো মালয়েশিয়াগামী ৯ রোহিঙ্গা নারী পুরুষ আটক

টেকনাফের উপকূলীয় বাহারছড়া থেকে আবারো মালয়েশিয়াগামী ৯ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাহারছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- উখিয়া কুতুপালং ১৩ নাম্বার ক্যাম্পের ই-৩ ব্লগের আবুল হোসেনের মেয়ে ইয়াসমিন (৩০), একই ক্যাম্পের মোহাম্মদ হোসনের মেয়ে দিলরুবা (১৪) ও আমিনা খাতুন (১৮), ৬ নাম্বার ক্যাম্পের এ-৩ ব্লগের সৈয়দ হোসনের ছেলে মোহাম্মদ হোসন (৩৯), জামতলী ১৫ নাম্বার ক্যাম্পের এ-৩ ব্লগের মৃত জলালের ছেলে নূর মোহাম্মদ (৩৮), একই ক্যাম্পের বি-২ ব্লগের তাজুল হোসেনের ছেলে পেটান (২৪), ৫ নাম্বার ক্যাম্পের বি-২ ব্লগের মৃত সলিম উল্লাহর মেয়ে রশিদা (১৫), একই ক্যাম্পের বি-৫ ব্লগের রহিম উল্লাহর মেয়ে হামিদা(১৬), ২ নাম্বার ক্যাম্পের বি-২ ব্লগের রহিম উল্লাহর কিশোরী কন্যা নুর কায়দা(৮)।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) ইন্সপেক্টর মো: লিয়াকত আলী বলেন, রাতেই মালয়শিয়া পাচারের জন্য কিছু লোক উপকূলীয় শামলাপুরের বিভিন্ন এলাকায় আসার গোপন সংবাদে তিনিসহ পুলিশের একটি টিম অভিযানে নামে। এসময় বিভিন্ন স্থান থেকে ৯ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। পরবর্তীতে উদ্ধতন কতৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এর আগে একইদিন ভোরে বাহারছড়া পুলিশের অভিযানে শামলাপুর ফুটবল খেলার মাঠ এলাকা থেকে ৬ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদের স্ব স্ব ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছিল।