নিউজটি শেয়ার করুন

টেকনাফে আলো সি-রিসোর্ট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

টেকনাফ মডেল থানা। ফাইল ছবি

টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন রাস্তার পূর্ব পাশে আলো সি-রিসোর্ট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি পিরোজপুর জেলা ব্রাহ্মণঘাটি ১নং ওয়ার্ড এলাকার আব্দুল মান্নান তালুকদারের ছেলে মোঃ আরিফুল ইসলাম মাসুদ(৪৫)।

বুধবার সকাল ১০ ঘটিকার সময় টেকনাফ সী-বিচ এলাকার আলো সি-রিসোর্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি তদন্ত এবিএমএস দোহা বলেন, বুধবার সকাল ১০ টার সময় খবর পেয়ে আমার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন আলো সি-রিসোর্ট নামে কটেজের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।